• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৯

নিজস্ব প্রতিবেদক / ৯০ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম নগরের কয়েক এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের পর পৃথক অভিযানে অন্তত ৯ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে মেহেদিবাগ, সিআরবি পলোগ্রাউন্ড এবং ২ নম্বর ষোলশহর এলাকায় এসব মিছিল হয়।

জানা গেছে, সকালে এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল নগরের মেডিকেল সেন্টার এলাকা থেকে শুরু হয়ে গোলপাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। পরে জুমার নামাজের সময় সিআরবির পলোগ্রাউন্ড স্কুলের সামনে আরেক ঝটিকা মিছিল বের হয়। একই সময়ে ২ নম্বর ষোলশহর কর্ণফুলী মার্কেটের সামনে আরেক মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, পলোগ্রাউন্ড এলাকায় জুমার নামাজের সময় কয়েক সেকেন্ডের মিছিল হয়। আমাদের টহল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সকালের মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে কিছু তথ্য মিলেছে। জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে। নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা চলতে দেওয়া হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলগুলোতে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের পক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

এছাড়া চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তেলের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হারিকেন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। এ মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ তালুকদার।

তবে এসব মিছিলের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, মিছিলের ভিডিও সংগ্রহ করে যাচাই করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category