• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

গণভোটের রায় কার্যকর না করে সরকার ভুল পথে হাঁটছে: গোলাম পরওয়ার

সবুজ বার্তা প্রতিনিধি / ৮২ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

গণভোটে পাওয়া জনরায় বাস্তবায়ন না করে সরকার ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করার পরিবর্তে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে সরকার জনগণের প্রত্যাশা থেকে সরে এসেছে।

বুধবার (১৫ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ১১ দলীয় ঐক্য খুলনার উদ্যোগে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানের চেতনা: সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের পর জুলাই সনদে স্বাক্ষর, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ায় বিএনপি শুরু থেকেই একমত ছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর দলটি রাষ্ট্রপতির আদেশ, গণভোটের রায় ও জুলাই সনদের বাধ্যবাধকতা অস্বীকার করছে। এটি জাতির সঙ্গে প্রতারণা ও দ্বিচারিতার শামিল।

জাতীয় সংসদে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে বিষয়টি জনগণের কাছেই নিয়ে যেতে হবে জানিয়ে তিনি বলেন, সংসদে সমাধান না হলে রাজপথে জনগণকে সেই অধিকার আদায় করতে হতে পারে। এতে সংঘাতের আশঙ্কাও রয়েছে।

সরকারের গঠিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, এটি প্রকৃতার্থে সংস্কারের উদ্যোগ নয়। বিদ্যমান সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার এগিয়ে নিতে হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার জুলাই সনদের ৮৪টি ঐকমত্যের বিষয়ে সমর্থন দিয়েছেন বলে তাদের দাবি। সেই রায়ের প্রতি সম্মান দেখানো সরকারের দায়িত্ব।

তিনি অভিযোগ করেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে গিয়ে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে।

সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিকে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রত্যাখ্যান করেছেন বলে জানান তিনি। প্রকৃত সংস্কারের জন্য সংবিধানের আমূল পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যে জোট সংসদের পাশাপাশি রাজপথেও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। এ লক্ষ্যে সেমিনার, গোলটেবিল বৈঠক, লিফলেট বিতরণ, মানববন্ধন ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইন। প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category