• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ওয়াশিংটনে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক / ৩৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসলেও তিনি মারাত্মক চোট পেয়েছেন। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন লেগে গেছে। রোববার (১৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ এবং থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুপুর ১২টার দিকে এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের অন্তর্ভুক্ত ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন। পরে তাকে স্থানীয় শেরিফ কর্মকর্তারা উদ্ধার করেছেন।

নাচেস ফায়ার ডিপার্টমেন্ট বলছে, রিমরক লেকের কাছে এই দুর্ঘটনায় পাইলট গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়াকিমা কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের একজন ডেপুটি দুর্ঘটনার পর পাইলটের সঙ্গে যোগাযোগ করেছেন।

ফায়ার ডিপার্টমেন্ট আরও বলছে, বিমানটি বিধ্বস্তের পর আগুন ধরে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএস ফরেস্ট সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে।

বিভাগের এক বার্তায় বলা হয়েছে, আমাদের ইউনিটগুলো বেয়ার ক্রিক কেবিনের নিকটবর্তী স্থাপনার সুরক্ষায় কাজ করছে। তারা অভিযান শেষ করে দুর্ঘটনাস্থল থেকে ফিরে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগুন পুরোপুরি নেভানোর জন্য একটি ওয়াটার টেন্ডার মোতায়েন রয়েছে। রোববারও তারা কাজ চালিয়ে যাবে।

মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ বলছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এটি শেষ হলে বিস্তারিত জানানো হবে। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের নিরপেক্ষতা বজায় রাখতে এই মুহূর্তে বিস্তারিত আর কিছু জানানো সম্ভব নয়।

দুর্ঘটনাস্থলটি ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্টের অন্তর্ভুক্ত। এটি সিয়াটল থেকে প্রায় ১২৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত। সূত্র: এনবিসি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category