• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

উখিয়া-টেকনাফ সীমান্তে রোহিঙ্গা জলদস্যুদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হোয়াইক্যংবাসী, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, হোয়াইক্যং, টেকনাফ: / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তবর্তী হোয়াইক্যং ইউনিয়নে রোহিঙ্গা জলদস্যুদের দৌরাত্ম্যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় গ্রামবাসী ও জেলেরা। নাফ নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিনিয়ত ডাকাতি ও অপহরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় জেলেদের অভিযোগ, সংঘবদ্ধ একটি জলদস্যু চক্র দীর্ঘদিন ধরে নাফ নদীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা ভারী অস্ত্রের মুখে জেলেদের জাল, নৌকা, মাছ লুট করে নিচ্ছে এবং মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করছে। ভয়ে অনেক জেলে নদীতে যেতে সাহস পাচ্ছেন না, ফলে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এই চক্রের সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন-
১. মোহাম্মদ নূর, ক্যাম্প-১১
২. মোহাম্মদ আয়াস, পিতা- মৌলভী মোহাম্মদ মাসন , বয়স- ২৭, ক্যাম্প-১১
৩. আলমগীর, পিতা- লেরু, বয়স- ২৮, রোহিঙ্গা ক্যাম্প-১১
৪. হালা ফুতু, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১

স্থানীয়দের দাবি, উল্লিখিত ব্যক্তিরা RSO এর নাম ব্যবহার করে সীমান্ত এলাকায় সশস্ত্র অবস্থায় চলাফেরা করে।

গ্রামবাসীর প্রশ্ন, বিজিবির কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এরা বড় বড় অস্ত্র নিয়ে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অবস্থান করছে? তাদের আশঙ্কা, এখনই এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা না নিলে ইয়াবার মতো মাদক পাচারের মাধ্যমে এরা সমাজকে ধ্বংস করে দেবে।

এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়নের ভুক্তভোগী জেলেরা প্রশাসন, বিজিবি ও কোস্টগার্ডের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। অবিলম্বে উল্লিখিত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category