• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর গ্রেফতার

জেলা প্রতিনিধি / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

‘ডাবল টাকা ভাউচার অফার’ দিয়ে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপির কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ।

গুলশান থানা সূত্রে জানা গেছে, ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামানের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে গ্রেফতার হন মাশুকুর রহমান।

এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান যুগান্তরকে জানান, মাশুকুর রহমানের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় ৩টি, মতিঝিল থানায় ৯টি এবং মোহাম্মদপুর থানায় ৯টি গ্রেফতারি পারোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে একাধিক মামলা রয়েছে।

জানা যায়, আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ডট শপের মাধ্যমে ৩৫৮ কোটি টাকা মানি লন্ডারিং (অর্থ পাচার) হয়েছে। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে ২০১৯ সালের ৩১ জুলাই থেকে ২০২১ সালের ১৭ আগস্ট পর্যন্ত তিন বছর ব্যবসা করেছে ই-অরেঞ্জ। ১০ থেকে ১৫ দিনের মধ্যে ‘ডাবল টাকা ভাউচার অফার’ দিয়ে তারা অস্বাভাবিক কম দামে মোটরসাইকেল, মোবাইল ফোন, রেফ্রিজারেটর, টেলিভিশন ইত্যাদি পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেয়। এ সময় প্রতিষ্ঠানটি ৩ লাখ ১৫ হাজার ৫৭০ জন গ্রাহকের কাছ থেকে সমপরিমাণ লেনদেনের মাধ্যমে ৯৫৭ কোটি টাকা সংগ্রহ করেছে। অগ্রিম টাকা দিয়েও অনেকে পণ্য পাননি। আর এসব লেনদেনের অর্থই পাচার হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category