• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

আবাসন সংকট নিরসনে ডাকসুর তিন দফা দাবি

সবুজ বার্তা ডেস্ক / ৭৮ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে তিন দফা দাবি বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা চেয়ে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন ডাকসুর নেতাকর্মীরা। পরে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা ‘সিট বণ্টনের নীতিমালা দিতে হবে’, ‘এক, দুই, তিন, চার-আদুভাই সিট ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেন।

আলোচনা শেষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সাংবাদিকদের বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেন যথাসময়ে হলে সিট পান, সিট না পেলে যেন তাদের আবাসন বৃত্তি দেওয়া হয় এবং বারবার রিএড নিয়ে হলে অবস্থান করার প্রবণতা বন্ধ হয় এসব লক্ষ্যেই তারা সুনির্দিষ্ট সিট নীতিমালার দাবি জানিয়ে আসছেন।

এস এম ফরহাদ বলেন, উপাচার্য আগে গণমাধ্যমের উপস্থিতিতে ৩০ এপ্রিলের মধ্যে হলভিত্তিক সিট সংক্রান্ত হালনাগাদ তথ্য ও করণীয় জানাবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজও ডাকসু হলের সিটগুলোর চূড়ান্ত তালিকা পায়নি। সিট বণ্টনের সুনির্দিষ্ট নীতিমালাও চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনায় ডাকসুর পক্ষ থেকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের প্রস্তাবের মূল বিষয় হলো সেশনভিত্তিক সিট ব্যবস্থাপনা নিশ্চিত করা, বারবার মাস্টার্স পরীক্ষায় রিএড নিয়ে হলে থাকার প্রবণতা বন্ধ করা, সিটের মেয়াদ শেষে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার সংস্কৃতি চালু করা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া।

প্রশাসনের সঙ্গে আলোচনায় ডাকসু নেতারা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো— সব হলের জন্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য সিট নীতিমালা নিশ্চিত করা; ওই নীতিমালার ভিত্তিতে যাদের সিট বাতিল হওয়ার কথা, তাদের সিট বাতিল করা এবং শুধু চলমান শিক্ষার্থী ও বৈধভাবে সিটপ্রাপ্ত আবাসিক শিক্ষার্থীদের হলে অবস্থান নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category