• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

৬০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক, উদ্ধারকৃত মাদকের মূল্য ৩ কোটি টাকা

টেকনাফ (কক্সবাজার): / ৬৪ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে টেকনাফের কেরুনতলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা জাদীমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং তারা সম্পর্কে সহোদর।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category