• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আবেদন এনসিপি নেতার

নিজস্ব প্রতিবেদক / ৯০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

জুলাই বিপ্লব স্মৃতিস্তম্ভ এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড, বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্টের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য এসএম সুইট।

রোববার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদনপত্রটি জমা দেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ ও আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, যা শহীদদের স্মৃতির প্রতি চরম অবমাননাকর। মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই বিপ্লবকে ‘পরিকল্পিত’ বা ‘সাজানো ঘটনা’ হিসেবে উপস্থাপন করে রাষ্ট্র ও বিপ্লব সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া চিত্রনায়িকা মাহিয়া মাহীর বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিপ্লবে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করার অভিযোগ আনা হয়েছে। তিনি আন্দোলনকারীদের কর্মকাণ্ডকে ‘অভিনয়’-এর সঙ্গে তুলনা করেছেন, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীদের হেয় করেছে বলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম এবং মোমিন মেহেদীর সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বক্তব্যও জুলাই বিপ্লবের চেতনাকে ক্ষুণ্ণ করার শামিল বলে প্রতীয়মান হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে এসএম সুইট বলেন, সম্প্রতি জুলাই বিপ্লবের বিরুদ্ধে কটূক্তি করা এবং জুলাই স্মৃতিস্তম্ভ অবমাননার মতো ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী একটি বিপ্লবের পরবর্তী সময়ে আবারও যারা নতুন করে আওয়ামী লীগের দালালি করছে, তাদের এই বৈধতা লাভ এবং তাদের পক্ষে যারা বয়ান তৈরি করছে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সেই দাবিই আমি জানিয়েছি।

ইবি থানার ওসি মাসুদ রানা বলেন, চিঠিটা দেখব। ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category