• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট

সবুজ বার্তা ডেস্ক / ৯১ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে থাকবে মোট ৮টি ইভেন্ট। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন প্রজন্মকে ডিভাইস ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং সুস্থ-সবল জাতি গঠনে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রাথমিক সুপারিশ ও বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, গত ৬ মে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, দুই মন্ত্রণালয়ের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল, ক্রিকেট, কাবাডি, মার্শাল আর্ট/ভলিবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা এবং সাঁতার— এই মোট ৮টি খেলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে।

সভায় আরও জানানো হয়, শিক্ষাক্রমে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট পাঠ্যক্রম ও সময়াবদ্ধ পরিকল্পনা তৈরি করবে সদ্য গঠিত এই কমিটি। একই সঙ্গে আগামী ১০ জুনের মধ্যে কমিটিকে বিস্তারিত কর্মপরিকল্পনাসহ প্রাথমিক সুপারিশ দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই বিশাল কার্যক্রম সফল করতে প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন করে সারা দেশে মোট ১১ হাজার ৮৮০টি পদে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫ জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category