• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

১৫০ কোটির ‘ককটেল ২’: তারা কে কত পেলেন?

বিনোদন ডেস্ক / ১১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

২০১২ সালে মুক্তি পায় হোমি আদাজানিয়ার ‘ককটেল’। রোম্যান্টিক-কমেডি ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। দর্শকের মনেও দাগ কেটে আছে এর গল্প-নির্মাণ। দীর্ঘ ১৪ বছর পর এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে এর সিক্যুয়েল ‘ককটেল ২’। এরই মধ্যে গান ও ট্রেলারে দর্শকের মনে আগ্রহ তৈরি করেছে ছবিটি।

এদিকে বলিউড হাঙ্গামা তুলে এনেছে হাঁড়ির খবর। জানিয়েছে, ১৫০ কোটি রুপিতে নির্মিত হয়েছে ‘ককটেল ২’। এর মধ্যে অভিনয়শিল্পীরা কে কত পেলেন? ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ২১ কোটি রুপি নিয়েছেন শহিদ কাপুর। অন্যদিকে নায়িকা কৃতি স্যানন পেয়েছেন ৮ কোটি ও রাশমিকা মানদানার একাউন্টে গেছে ৬ কোটি রুপি। অর্থাৎ দুই নায়িকার সমন্বিত পারিশ্রমিকের চেয়েও নায়কের পারিশ্রমিক বেশি।

এটাই তিন তারকার ক্যারিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক। এর আগে প্রেক্ষাগৃহের কোনো ছবির জন্য তারা এত টাকা পারিশ্রমিক পাননি। তবে ওটিটিতে ‘ফারজি’র জন্য এর চেয়ে অনেক বেশি অর্থ পেয়েছিলেন শহিদ।

‘ককটেল ২’র ১৫০ কোটি বাজেটের মধ্যে প্রধান শিল্পীদের পারিশ্রমিকে গেছে ৩৫ কোটি রুপি। ২০ কোটি রুপি ব্যয় হচ্ছে প্রচার ও বিপণনে। আর বাকি ৯৫ কোটি ব্যয় হয়েছে ছবির নির্মাণ ও বাকি শিল্পীদের পারিশ্রমিকে।

আধুনিক যুগের সম্পর্ক, বন্ধুত্ব নিয়ে নির্মিত হয়েছে ‘ককটেল ২’। ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category