• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ডে প্রোফাইল তৈরি করুন সহজে

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ৪ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

বর্তমানে সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং এটি মানুষের ব্যক্তিত্ব, রুচি এবং অনুভূতি প্রকাশের শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের মতো মাধ্যমে মানুষ এখন প্রোফাইল ছবি, কভার ফটো এবং পোস্টের মাধ্যমে নিজেদের আলাদা করে উপস্থাপন করতে চান। এই পরিবর্তিত চাহিদার মধ্য থেকেই নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রেয়ন স্টাইল প্রোফাইল ডিজাইন। যা একটি সৃজনশীল ও নান্দনিক ভিজ্যুয়াল ট্রেন্ড হিসেবে তরুণদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এ স্টাইলকে অনেকেই হ্যান্ড-ড্রন আর্ট, ডুডল স্টাইল বা কার্টুন কভার নামেও চেনেন। মূলত এটি এমন একটি আর্ট ফর্ম, যেখানে ছবিকে দেখে মনে হয় সেটি রং পেন্সিল বা ক্রেয়ন দিয়ে হাতে আঁকা হয়েছে। এখানে ব্যবহার করা হয় নরম রং, সরল রেখা এবং শিশুসুলভ একধরনের মাধুর্য, যা পুরো ছবিকে আরও আকর্ষণীয় এবং হৃদয়ছোঁয়া করে তোলে।

কীভাবে তৈরি করা হয় ক্রেয়ন স্টাইল ডিজাইন?

ক্রেয়ন স্টাইল প্রোফাইল তৈরি করা খুব কঠিন কিছু নয়। একটু সৃজনশীলতা এবং সঠিক টুল ব্যবহার করলেই এটি সহজেই করা যায়। মোবাইল কিংবা কম্পিউটার, দুই মাধ্যমেই এ ডিজাইন তৈরি করা সম্ভব।

প্রথমে আপনি যে ছবিটি ব্যবহার করতে চান, সেটি নির্বাচন করুন। এটি হতে পারে আপনার প্রোফাইল ছবি, কোনো কাপল ছবি বা বিশেষ কোনো স্মৃতি। এরপর সেই ছবির স্ক্রিনশট নিন বা সরাসরি আপলোড করুন।

এরপর একটি এআই টুল ব্যবহার করতে হবে, যেমন- চ্যাটজিপিটি মেজ জেনারেশন বা অন্য কোনো ইমেজ এডিটিং টুল। সেখানে একটি প্রম্পট লিখতে হবে, উদাহরণস্বরূপ- ‌
‘এই ছবিটিকে ক্রেয়ন-স্টাইল ড্রইংয়ে রূপান্তর করো। ছবিটি যেন ১০ বছরের শিশুর হাতে আঁকা একটি কিউট স্কেচের মতো দেখায়। মূল ছবির রং ব্যবহার না করে সাদা কাগজের ওপর আঁকা অঙ্কনের মতো তৈরি করো। চারপাশে ফুল, তারা, মেঘ, ক্যান্ডি এবং ছোট ছোট মিষ্টি উপাদান যোগ করো।’
এ নির্দেশ দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এআই আপনার ছবিকে একটি সুন্দর ক্রেয়ন আর্টে রূপান্তর করে দেবে, যা দেখতে হবে একেবারেই ইউনিক।

কেন এত জনপ্রিয় এ ট্রেন্ড?

ক্রেয়ন স্টাইল প্রোফাইল ডিজাইন জনপ্রিয় হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত, এটি সাধারণ ফটো এডিটিংয়ের তুলনায় অনেক বেশি আবেগময় এবং ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে। ঝকঝকে ও অতিরিক্ত এডিট করা ছবির ভিড়ে এ হ্যান্ড-ড্রন লুক আলাদা করে চোখে পড়ে।

দ্বিতীয়ত, এ স্টাইলের মধ্যে আছে একধরনের নস্টালজিয়া। ছোটবেলায় আঁকাআঁকির যে আনন্দ ছিল; সেই অনুভূতিকে এটি আবার ফিরিয়ে আনে। ফলে অনেকেই এ ডিজাইন দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন।

তৃতীয়ত, এটি খুবই ইউনিক এবং ক্রিয়েটিভ। সোশ্যাল মিডিয়ায় সবাই যখন একই ধরনের ছবি ব্যবহার করেন, তখন ক্রেয়ন স্টাইল প্রোফাইল আলাদা পরিচয় তৈরি করতে সাহায্য করে।

এ ছাড়া কাপল থিম বা পারিবারিক ছবি সাজানোর ক্ষেত্রেও এ স্টাইল খুব জনপ্রিয়। অনেকেই প্রিয়জনের সঙ্গে স্মৃতিগুলোকে এ আর্টে রূপ দিয়ে আরও অর্থবহ করে তোলে।

ক্রেয়ন স্টাইল প্রোফাইল ডিজাইন শুধু একটি ট্রেন্ড নয় বরং এটি নিজের অনুভূতি, ভালোবাসা এবং ব্যক্তিত্ব প্রকাশের একটি নতুন মাধ্যম। যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের আলাদা এবং সৃজনশীলভাবে উপস্থাপন করতে চান, তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category