• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হওয়ার সুযোগ, আবেদন চলবে ৮ আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদমর্যাদায় ডাক্তার ও ডেন্টিস্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮৮তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭২তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সের অধীন এই নিয়োগ দেওয়া হবে। আপনি যদি সেনাবাহিনীতে যোগ দিয়ে ক্যারিয়ার গড়তে চান, তবে প্রয়োজনীয় যোগ্যতা মিলিয়ে আবেদন করতে পারেন আগামী ৮ আগস্টের মধ্যে।

কারা আবেদনের যোগ্য?

এই বিজ্ঞপ্তির অধীনে দুটি বিভাগে আবেদন করা যাবে। প্রথম বিভাগটি হলো ‘আর্মি মেডিক্যাল কোর’। এই বিভাগে আবেদনের জন্য সরকার কর্তৃক স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় বিভাগটি হলো ‘আর্মি ডেন্টাল কোর’। এই বিভাগে আবেদনের জন্য সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি থাকতে হবে। তবে উভয় বিভাগের প্রার্থীদেরই বিএমএ যোগদানের আগে অবশ্যই ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে।

শারীরিক যোগ্যতা ও বয়স

সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী প্রার্থীদের নির্দিষ্ট শারীরিক যোগ্যতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং ওজন ৫৭.০০ কেজি (১২৬ পাউন্ড) হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫২ মিটার (৫ ফুট শূন্য ইঞ্চি) এবং ওজন ৪৮.০০ কেজি (১০৫ পাউন্ড) হতে হবে। এ ছাড়া ১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ২৮ বছর।

বৈবাহিক অবস্থা

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে। তবে ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাঁদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সেসব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। নারী প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিতা বা অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন।

আবেদনের অযোগ্যতা

সেনা, নৌ বা বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে আবেদন করা যাবে না। আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট বা রেডকার্ড প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না (তবে একবার স্ক্রিন্ড আউট ও একবার রেডকার্ড হলে আবেদন করা যাবে এবং ০৫ বছর পূর্বের দুইবার স্ক্রিন্ড আউট বা রেডকার্ড প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন)। এ ছাড়া দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আবেদন করা যাবে না।

আবেদনপদ্ধতি ও ফি

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন ফি ১,০০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকাসহ সর্বমোট ২,০০০ টাকা প্রদান করতে হবে। এএফএমসি থেকে পাসকৃত প্রার্থীদের এএফএমসির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

বিশেষ বার্তা

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ যোগদানের আগে সাঁতার শেখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সফলভাবে কোর্স সম্পন্ন করার পর সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে।

বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও নির্দেশনাবলি দেখতে এই লিংকে প্রবেশ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category