• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সামাজিকমাধ্যমে কারাগারের ছবি, ৫০ কারারক্ষীকে তলব

নিজস্ব প্রতিবেদক / ৮০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

কারাগারের ভেতরের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এবার কঠোর অবস্থান নিয়েছে কারা অধিদপ্তর। নিষেধাজ্ঞা অমান্য করে ফেসবুকসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে এসব তথ্য প্রচারের অভিযোগে দেশের বিভিন্ন কারাগারে কর্মরত প্রায় ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ৯টায় তাদের কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তও শুরু করেছে অধিদপ্তর।

রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত পুরুষ ও নারী কারারক্ষীদের তলব করা হয়েছে।

কারা অধিদপ্তরের প্রিজন্স ইন্টেলিজেন্স ইউনিট সূত্রে জানা গেছে, সামাজিকমাধ্যম ব্যবহারের নির্দেশনা উপেক্ষা করে কয়েকজন কারারক্ষী কারাগারের অভ্যন্তরের ছবি ও তথ্য প্রকাশ করেছেন। বিষয়টি সরকারি চাকরির শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ জাগো নিউজকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করায় ৫০ কারারক্ষীকে তলব করা হয়েছে। ধাপে ধাপে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category