• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সান্তাহারে সড়কে প্রাণ গেল শাপলা বিক্রেতা শহিদুলের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৭০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শাপলা বিক্রেতা শহিদুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। নিহত শহিদুল উপজেলার সান্তাহার ইউনিয়নের পানলা গ্রামের মৃত আবু তালেবের ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় সান্তাহার-নাটোর বাইপাস সড়কের পানলা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় তার ভাতিজা শিশু আব্দুর রহমান ও দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সান্তাহার ইউনিয়নের পানলা গ্রামের নিকট ব্রিজ এলাকায় শাপলা বিক্রিতা শহিদুল ইসলাম তার ভাই সবুজের ৯ বছর বয়সী ছেলে শিশু আব্দুর রহমান সড়কের পাশে ছাগলকে ঘাঁস খাওয়াচ্ছিলেন। এ সময় রানীনগর থেকে সান্তাহারগামী একটি মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শহিদুল ও তার ভাতিজা আব্দুর রহমানকে ধাক্কা দিলে ছিটকে পড়ে। এতে শহিদুল ও শিশু আব্দুর রহমানসহ দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর রাতে শহিদুল ইসলাম মারা যান। অপর আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা নতুন মোটরসাইকেল কিনে মির্জাপুর থেকে সান্তাহার যাচ্ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, নওগাঁয় ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category