টাঙ্গাইলের মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন আহত হন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। মধুপুর থানার ওসি ফজলুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।