• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Headline
সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্লাস্টিক পণ্যের দাপটে বিপন্ন বাঁশ ও বেত শিল্প: অস্তিত্ব সংকটে কারিগররা আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত শ্রীপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১১ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সান্তাহার ইউনিয়নের ছাতনী হেলালিয়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন ইসলাম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের মোজাম বেপারীর ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান লিটন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি ছাতনী হেলালিয়া রেল স্টেশনের রেললাইন দিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের সদস্যরা জানান, লিটন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রায়ই পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। পরে খোঁজ পেয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হতো।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category