• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫ শ্রীপুরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এ্যাড. ডিকন শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড টেকনাফে ১৪ লাখ ইয়াবা জব্দের ঘটনায় নতুন মোড়: সবুজ বার্তা -এর অনুসন্ধানে মিয়ানমার যোগসূত্রের অভিযোগ শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ

শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় ৫ জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমতৈল-নোহাটা গ্রামে দীর্ঘদিন ধরে সামাজিক ও দলীয় আধিপত্য বিস্তার নিয়ে আমতৈল গ্রামের স্থানীয় বিএনপি নেতা লিপটন মিয়া ও নোহাটা গ্রামের ইউপি সদস্য সোহেল বিশ্বাস বাবুর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় সোহেল বিশ্বাস বাবুর সমর্থক মিলন শেখ, ইলিয়াস শেখ, চাঁদ আলী, আনিস, তৌহিদুর রহমান, আজম বিশ্বাস, আলাম, সোহেল, আমির আলী, আদারে, আলম শেখ, আক্তার, তারিকুল, এনামুল বিশ্বাস, তারিকুল বিশ্বাস, শরিফুল মৃধা, নবিয়াল মৃধা, রাব্বী বিশ্বাস এবং নিপটন মিয়া সমর্থক জামাল, ওহিদুল ইসলাম, সুমা, উজ্জ্বল, আতিয়ার, মসিয়াল, মকিদ ঝন্টুসহ উভয় পক্ষের অন্তত ৩০ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া সংঘর্ষে সোহেল বিশ্বাস বাবুর সমর্থক আজম (৫০), ইখলাস (৪৫), ওবাইদুল মোল্যা(৩৫), সোহান শিকদার (৩৩) ও নান্নু শেখ (৩২) মারাত্মক আহত হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category