• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা সংকট গভীরতর, স্বীকৃত সনদের অভাবে অনিশ্চয়তায় লাখো শিশু সান্তাহারে কুড়িগ্রাম ট্রেনে লাইনচ্যুত ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন  ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১১ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরার শ্রীপুর ঐতিহ্যবাহী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধিকরণ ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের আয়োজন কলেজ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ নির্মল কুমার সাহা।

শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, উপজেলা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ডিইউএম হারুন-অর-রশিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক লিমন খান, অভিভাবক আব্দুল আওয়াল বিশ্বাস, মিজানুর রহমান, মোক্তারুজ্জামান, আতিক বিল্লাহ, শিক্ষার্থী রাইমা রাহা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category