• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Headline
সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্লাস্টিক পণ্যের দাপটে বিপন্ন বাঁশ ও বেত শিল্প: অস্তিত্ব সংকটে কারিগররা আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত শ্রীপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১৩ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ ইউজার ফি জমা হয়েছে। সরকারি নির্দেশনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন এর পরামর্শ অনুসারে আগত চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের কাছ থেকে নির্ধারিত ফি বাবদ টিকিট, ইমার্জেন্সি সেবা, ল্যাবরেটরি, এক্স-রে, ইসিজি, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সেবা পেতে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয়। প্রতি মাসে যে পরিমাণ টাকা জমা হয়, চলতি বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ ৪ লাখ ১৮ হাজার বায়ান্ন টাকা জমা হয়েছে।

মাগুরা জেলার মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বোচ্চ ইউজার ফির মাধ্যমে সরকারি কোষাগারে জমা করেছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মোতাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন, চিকিৎসক ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা এবং শ্রীপুর উপজেলাবাসী তাঁর সেবার প্রতি আস্থা রেখেছে বলেই এটা সম্ভব হয়েছে।

জনবল সংকট থাকা সত্বেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন এই সাফল্য অর্জনে জরুরী বিভাগ, প্যাথলজি বিভাগ, অন্তর্বিভাগ, বহির্বিভাগ, এ্যাম্বুলেন্স সেবা, আল্ট্রাসনোগ্রাফি বিভাগ এবং রেডিওলজি বিভাগের সকল ইনচার্জ ও বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট প্রতিটি সদস্যকে আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category