• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ১১ কেন্দ্র স্থগিত

ডেস্ক রিপোর্ট / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় শুরু হচ্ছে আগামী ২ জুলাই। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে শিক্ষাবোর্ডগুলো। বোর্ডগুলোর পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্নের সাথে শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারের যশোর শিক্ষাবোর্ডের ১১টি পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে। পরীক্ষা পরিচালনায় নানা অনিয়ম এবং নীতিমালা অনুযায়ী কাম্য সংখ্যক পরীক্ষার্থী না থাকার অভিযোগে বোর্ড কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি ইতিমধ্যে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, স্থগিত হওয়া কেন্দ্রগুলোর মধ্যে সবকটিতেই প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষার্থী নেই এবং বেশ কয়েকটি কেন্দ্রে পরীক্ষা পরিচালনায় গুরুতর অনিয়ম প্রমাণিত হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্রগুলোর তালিকায় রয়েছে খুলনা ইসলামিয়া কলেজ, যশোরের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যশোরের নওয়াপাড়া মহিলা কলেজ, নড়াইল লোহাগড়ার লাহুড়িয়া এস এম এ আহাদ কলেজ, মাগুরার শ্রীপুরের দারিয়াপুর কলেজ, জি কে আইডিয়াল ডিগ্রী কলেজ ও নাকেলা সম্মিলনী ডিগ্রী কলেজ।

এছাড়া মাগুরা সদরের শত্রুজিৎপুর কালিপ্রসন্ন কলেজ, হাজীপুর সম্মিলনী কলেজ, মহম্মদপুরের সরকারি বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজ কেন্দ্রটিও এই স্থগিতাদেশের আওতায় রয়েছে। পরীক্ষা গ্রহণের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া এসব কেন্দ্রের পরীক্ষার্থীদের নিকটস্থ অন্যান্য কেন্দ্রে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে তারা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

যশোর শিক্ষাবোর্ড, এইচএসসি পরীক্ষা ২০২৬, কেন্দ্র স্থগিত, শিক্ষা সংবাদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category