• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

Reporter Name / ১০৬ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছে, তাদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মানবিক দিক এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমের কথা বিবেচনায় নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।

সম্প্রতি বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী কোনো কারণে নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন করতে পারেনি, তারা বিলম্ব ফি দেওয়া সাপেক্ষে অনলাইনে ‘ইএসআইএফ’ পূরণ করতে পারবে। বর্ধিত সময়সূচি অনুযায়ী, ৫ মে থেকে ২০ মে পর্যন্ত সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। আর ফি জমা হওয়ার পর তথ্য আপলোডের সুযোগ তৈরি হবে এবং অনলাইনে তথ্য এন্ট্রির সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ মে পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, এই বর্ধিত সময়ে শুধুমাত্র নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার সুযোগ থাকবে। এর আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার কোনো সুযোগ নেই।

এছাড়া রেজিস্ট্রেশন ফি জমা বা তথ্য এন্ট্রি সংক্রান্ত কোনো কারিগরি সমস্যা দেখা দিলে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর ব্যবহার করে অফিস সময়ের মধ্যে নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category