• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ভারতে ১০ দিনে তৃতীয় দফায় বাড়ল পেট্রল-ডিজেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক / ৯৮ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ভারতে ফের বেড়েছে পেট্রল ও ডিজ়েলের দাম। এই নিয়ে গত ১০ দিনের মধ্যে তৃতীয় বার জ্বালানির দাম বাড়ল। শনিবার থেকে পেট্রলের দাম লিটারে ৮৭ পয়সা এবং ডিজ়েলের দাম লিটারে ৯১ পয়সা বাড়ানো হয়েছে।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে সঙ্কট দেখা দিয়েছে জ্বালানিতে। ভারতে জ্বালানি, বিশেষ করে পেট্রল -ডিজ়েলের কোন সমস্যা নেই বলে দাবি করেছিল দেশটির কেন্দ্রীয় পেট্রলিয়াম দপ্তর। তবে পেট্রল -ডিজ়েলের দাম যে আরো বাড়তে পারে তার ইঙ্গিতও দেওয়া হয়েছিল। এর জেরে চলতি মাসেই এখন পর্যন্ত তিন বার বৃদ্ধি করা হয়েছে পেট্রল -ডিজ়েলের দাম।

চলতি মাসের ১৬ তারিখে প্রতি লিটারে পেট্রল-ডিজ়েলের দাম ৩ রুপি করে বাড়ানো হয়েছিল। এর পরে গত ১৯ তারিখে দুই জ্বালানিতেই লিটার প্রতি ৯০ পয়সা দাম বাড়িয়েছিল তেল সংস্থাগুলো। আর, শনিবার থেকে আবার দাম বৃদ্ধি করা হয়েছে। ফলে গত ১০ দিনের মধ্যে প্রতি লিটারে পেট্রল-ডিজ়েলের দাম, বিভিন্ন শহরে অন্তত ৫ রুপি করে বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার রাত পর্যন্ত নয়াদিল্লিতে পেট্রলের দাম ছিল ৯৮ দশমিক ৬৪ রুপি। এখন লিটার প্রতি ৮৭ পয়সা বেড়ে দাম হয়েছে ৯৯ দশমিক ৫১ রুপি। একই সঙ্গে ডিজ়েলের দামও লিটার প্রতি ৯১ পয়সা বেড়ে ৯১ দশমিক ৫৮ রুপি থেকে হয়েছে ৯২ দশমিক ৪৯ রুপি। সূত্র: এই সময় অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category