• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বিএনপি’তে চমক দেখাতে পারলেন না অভিনেত্রী চমক

Reporter Name / ১১৮ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারলেন না ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মনোনয়নপত্র সংগ্রহ ও সাক্ষাৎকারে অংশ নেওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত তালিকায় নেই তার নাম।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়। তালিকাটি প্রকাশ করেন রুহুল কবির রিজভী। সেখানে চমকের নাম না থাকায় আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি।

এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র তুলেছিলেন চমক এবং বিএনপির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারেও অংশ নেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নতুন জার্নি’ শুরুর ইঙ্গিত দিয়ে সমর্থকদের মাঝে আশাবাদও তৈরি করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত দলটি তার ওপর আস্থা রাখেনি।

শুধু চমকই নন, শোবিজ অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখও মনোনয়নপত্র কিনেছিলেন। তাদের মধ্যে ছিলেন কনকচাঁপা ও বেবী নাজনীনের মতো তারকারা। কিন্তু চূড়ান্ত তালিকায় তাদের কারোরই নাম স্থান পায়নি।

উল্লেখ্য, গেল ২০২৪ সালে জুলাই আন্দোলনে সোচ্চার হয়ে আলোচনায় আসেন চমক। তখন তাকে অনেকেই জেন-জিদের নেত্রী হিসেবে অভিহিত করতেন। তবে সরাসরি কোনো দলের রাজনীতিতেই সক্রিয় হননি তিনি। কিন্তু সম্প্রতি হুট করেই নিজেকে বিএনপির সমর্থক ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দেন।

সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে মাঠে নামলেও শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ায় তার রাজনৈতিক যাত্রার প্রথম ধাপেই ধাক্কা খেলেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category