• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র ও চীনের মিত্র হওয়া উচিত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

যুক্তরাষ্ট্র ও চীন প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে মিত্র হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ে ট্রাম্পকে স্বাগত জানান শি। এরপর দুজন বৈঠকে বসেন।

ওই সময় শি জিনপিং ট্রাম্পকে বলেন, “এ বছর যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। আমি আপনাকে এবং মার্কিনিদের অভিনন্দন জানাই। আমার দৃঢ় বিশ্বাস, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব পার্থক্য আছে, তার চেয়ে আমাদের একসাথে কাজ করার স্বার্থগুলোই বেশি বড়।”

তিনি আরও বলেন, “সহযোগিতা উভয় দেশকে লাভবান করবে। অপরদিকে দ্বন্দ্ব উভয়ের ক্ষতি করে। দুই দেশের প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে মিত্র হওয়া, একসঙ্গে সফল হওয়া এবং একই সাফল্যের দিকে ছুটে চলা উচিত। আর এ যুগে বৃহৎ শক্তিগুলোর মধ্যে সম্পর্ক কীরকম হওয়া উচিত সেটির একটি রূপরেখা আমরা তৈরি করতে পারি।”

জবাবে ট্রাম্প শি জিনপিংকে বলেন, “আপনি একজন মহান নেতা। আপনাকে আমার মহান বলাটা অনেকে পছন্দ করেন না। কারণ আমি এটি বলি। কারণ এটি সত্য।”

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি এটিকে ‘যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু’ হিসেবে অভিহিত করেছেন।

চীনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে ট্রাম্পকে প্রেসিডেন্ট শি বলেছেন, “যদি তাইওয়ান ইস্যু ভালোভাবে সামলানো হয় তাহলে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে। কিন্তু যদি এটি যথাযথভাবে সামলানো না হয় তাহলে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব এমনকি সংঘাতও হতে পারে। এটি পুরো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলতে পারে।”

এছাড়া তাইওয়ান যে স্বাধীন দেশ হতে চায় সেটি তাইওয়ান প্রণালির স্থিতিশীলতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন শি। আর তাইওয়ান প্রণালির স্থিতিশীলতা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের জন্য সবচেয়ে বড় ক্ষেত্র বলে জানান চীনা প্রেসিডেন্ট। সূত্র: এপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category