• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

পরীমণির চরিত্রে পর্দায় আসতে চান দীঘি

বিনোদন ডেস্ক / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঢালিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। আর এবার এই অভিনেত্রীর জীবনের গল্পে নির্মিত কোনো চলচ্চিত্রে অভিনয়ের প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে পরীমণির বায়োপিকে কাজ করার এই আগ্রহের কথা জানান তিনি। পডকাস্টে দীঘি বলেন, ‘আমি পরী আপুর বায়োপিক হলে করতে চাই। হ্যাঁ, মানে আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম মনে হয় পরী আপু বলেছিল যে ‘আমার বায়োপিক আমিই করব, আর কেউ পারবে না।’’

দীঘির ভাষ্যে, ‘কিস্তু আমার মনে হয় তার বায়োপিক যদি হয় এটা হবে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যান্ড এন্টারটেইনিং বায়োপিক, এরকম হবে। অ্যান্ড আমি করতে চাই, এক্স্যাক্টলি।’

দীঘির এমন মন্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকেই পরীমণির জীবনের গল্প পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করছেন, আবার কেউ কেউ দীঘিকে এই চরিত্রের জন্য মানানসই বলেও মন্তব্য করছেন।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দীঘি। পরবর্তীতে প্রধান অভিনেত্রী হিসেবেও চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। অন্যদিকে, পরীমণি নিজের অভিনয় ও ব্যক্তিগত নানা চড়াই-উতরাইয়ের কারণে সবসময়ই থাকেন খবরের শিরোনামে। এখন দেখার বিষয়, ভবিষ্যতের রূপালী পর্দায় পরীমণির চরিত্রে দীঘির এই স্বপ্ন সত্যি হয় কি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category