• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

তুরস্ক ছাড়া ইউরোপ ‘অসম্পূর্ণ’: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক / ১০৫ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইউরোপীয় কাঠামোতে তুরস্ককে তার ন্যায্য স্থান না দেওয়া হলে তা ‘অসম্পূর্ণ থেকে যাবে এবং সংকট মোকাবিলায় দুর্বল হয়ে পড়বে।’ শনিবার ইউরোপ দিবস উপলক্ষে এক বার্তায় এমন মন্তব্য করেছেন তুরস্কের এই প্রেসিডেন্ট।

এরদোয়ান বলেন, ইউরোপীয় ঐক্যের ভিত্তি স্থাপনকারী শ্যুমান ঘোষণা কেবল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতীকই নয়, বরং আমাদের মহাদেশে শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এক অভিন্ন ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেছেন, ৭৬ বছর আগে প্রতিষ্ঠিত ইইউর মূল নীতিগুলো এখন যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জসহ একাধিক বৈশ্বিক সংকটের জেরে কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে।

এরদোয়ান বলেন, বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী যুদ্ধ, রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো ইইউকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ নীতি অনুসরণে বাধ্য করেছে। এই প্রক্রিয়ায় প্রার্থী দেশ হিসেবে একটি অপরিহার্য এবং অনস্বীকার্য অংশ হিসেবে টিকে আছে তুরস্ক।

তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক পারস্পরিক প্রতিশ্রুতি ও পূর্ণ সদস্যপদ লাভের লক্ষ্য বজায় রেখে উভয় পক্ষের সমতার ভিত্তিতে ইইউর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। আঙ্কারা আশা করে, এই জোটও একই ধরনের আন্তরিক সদিচ্ছা প্রদর্শন করবে।

তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‌‌আমরা আগেও বলেছি, তুরস্কের যতটা না ইইউকে প্রয়োজন, তার চেয়ে বেশি ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজন তুরস্ককে। ভবিষ্যতে এই প্রয়োজনীয়তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ইউরোপ দিবস এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং সংহতি বয়ে আনবে। একই সঙ্গে ইউরোপের জনগণ এবং তুরস্কের নাগরিকদের প্রতি শুভ কামনা জানিয়েছেন এরদোয়ান। সূত্র: আনাদোলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category