• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামলো ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক পিএলসিকে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।

স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, জেড ক্যাটাগরিতে নামানোর কারণে ইসলামী ব্যাংকের শেয়ার কিনতে কোনো ঋণ পাওয়া যাবে না, যা আজ থেকে কার্যকর হবে।

একই কারণে বেসরকারি খাতের ষ্ট্যান্ডার্ড ব্যাংক এবং সাউথ বাংলা ব্যাংককে ‘বি’ ক্যাটেগরি থেকে ‘জেড’ ক্যাটেগরিতে নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এই দুটি ব্যাংকের শেয়ার কিনতেও ঋণ সুবিধা পাওয়া যাবে না।

এদিকে শেয়ারবাজারে আজ ইসলামী ব্যাংকের শেয়ারের দরপতন চলছে। দিনের শুরুতে শেয়ার প্রতি ৩৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হলেও দুপুর দেড়টা নাগাদ তা ৩৩ টাকা ৪০ পয়সায় নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category