• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

উখিয়ায় ৫,৮৪০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা কিশোর আটক

Reporter Name / ৭৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আইনের সংঘাতে জড়িত এক শিশুকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গত ২৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ আনুমানিক সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন চেকপোস্ট-১৪ এর সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত শিশুটি হলো- মোহাম্মদ তৌকির (১৭), পিতা- আনোয়ার, মাতা- রোজিয়া বেগম, এফসিএন-১৫০১৩৭, ব্লক-ই/৬, ক্যাম্প-১/ইস্ট, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।

১৪ এপিবিএন সূত্রে জানা যায়, কুতুপালং বাজারের দিকে যাওয়ার পথে ওই কিশোরকে চেকপোস্ট-১৪ ডিউটি পার্টির ইনচার্জের সন্দেহ হলে তাকে ডেকে তল্লাশি করা হয়। এসময় তার সাথে থাকা পাটের বস্তা থেকে একটি কালো পলিথিনের ভেতরে থাকা নীল জিপারযুক্ত পলিব্যাগ বের করে দেয় সে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাম্প অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জানে আলম মুনশীকে অবহিত করা হলে এসআই (নিঃ) মোঃ মাঈন উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

জব্দ তালিকা অনুযায়ী, ২৯টি নীল রঙের জিপারযুক্ত পলিথিনে ২০০ পিস করে ৫,৮০০ পিস এবং আরও ১টি জিপারযুক্ত পলিথিনে ৪০ পিস সহ সর্বমোট ৫,৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার প্রতিটির আনুমানিক মূল্য ২৫০ টাকা হিসেবে মোট মূল্য ১৪ লক্ষ ৬০ হাজার টাকা। জব্দকৃত ইয়াবার ওজন ৫৪০ গ্রাম।

পরে উদ্ধারকৃত ইয়াবাসহ ওই শিশুকে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনাটি লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরি নং-৮৬৫, তারিখ-২৪/০৭/২৬ মূলে লিপিবদ্ধ করা হয়েছে। এ সংক্রান্তে উখিয়া থানায় মামলা নং-৫০, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category