কক্সবাজারের উখিয়ার বালুখালী 8W ক্যাম্পে গুলিতে আরসার সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ জুবায়ের (৩৪) নিহত হয়েছেন।
ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের দাবি অনুযায়ী, এ ঘটনার হুকুমদাতা হিসেবে ৩ জনের নাম উঠে এসেছে — ১) মাস্টার আইয়ুব খান, ২) মৌলভী মান্নুর, ৩) হেড মাঝি এনায়েতুল্লাহ। তবে এটি স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
ক্যাম্পবাসীর অভিযোগ, আরএসওকে দমন করতে না পারলে বড় অস্ত্র নিয়ে প্রতিনিয়ত মানুষ হত্যার ঘটনা বাড়ছে। বর্তমানে ক্যাম্পে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন মোতায়েন রয়েছে।