• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ইরান যুদ্ধের সময় আমিরাতকে আয়রন ডোম দেয় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় সংযুক্ত আরব আমিরাতকে দখলদার ইসরায়েল তার আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে আমিরাতকে ইসরায়েলের আয়রন ডোম দেওয়ার কথা শোনা গেলেও; কেউ এটি স্বীকার করেনি।

তবে গতকাল সোমবার (১১ মে) মাইক ওয়াল্টজ প্রথমবারের মতো প্রকাশ্যে এটি জানিয়েছেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আয়রন ডোম ব্যবহার করে ইরানের ছোড়া মিসাইল ভূপাতিত করেছে আমিরাত।

জাতিসংঘের ইসরায়েলি মিশন আয়োজিত অনুষ্ঠানে মার্কিন দূত বলেন, “আমরা দেখেছি আমিরাত ইসরায়েলের দেওয়া আয়রন ডোম ব্যবহার করেছে।”

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানে গোপনে হামলা চালায় সংযুক্ত আরব আমিরাত। এরমাধ্যমে একমাত্র দেশ হিসেবে মার্কিনি ও ইসরায়েলিদের সঙ্গে হাত মেলায় দেশটি।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। আমিরাত এখন পর্যন্ত প্রকাশ্যে হামলার কথা স্বীকার করেনি।

ওয়ালস্ট্রিট জার্নাল বলেছে, আমিরাতের হামলার মধ্যে ছিল ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগার।

এই হামলাটি হয় এপ্রিলের শুরুর দিকে। তখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাটি যুদ্ধবিরতির আগে নাকি পরে হয়েছে সেটি স্পষ্ট করেনি সংবাদমাধ্যমটি।

তেল শোধনাগারটি হামলার পর ইরান জানিয়েছিল, অজ্ঞাত শত্রুরা তাদের ওপর হামলা চালিয়েছে। এর জবাবে তারা কুয়েত ও আমিরাতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায়।

তেল শোধনাগারে আমিরাতের হামলা এত বড় ছিল যে সেটি বেশ ক্ষয়ক্ষতি হয়। আর ওই ক্ষতি পুষিয়ে নিতে ইরানের ভালো সময় লাগে।

যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছেন, আমিরাত হামলা চালানোর পর ডোনাল ট্রাম্প বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবে নেন। কারণ উপসাগরীয় অন্য আরব দেশগুলো তাদের সঙ্গে যোগ দিতে অস্বীকতি জানিয়েছিল। সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category