• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আপত্তিকর ভিডিও: বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

জেলা প্রতিনিধি / ৬৯ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও (মাসিক বেতন-ভাতা) স্থগিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভিডিওতে ওই প্রধান শিক্ষককে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা যায়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
পরবর্তীতে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তদন্ত ও পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তার এমপিওও স্থগিত রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় বলেছে- এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী। এতে শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে এ ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category