• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, জাগপা নেতা পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সম্প্রতি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার একদল লোক মোহাম্মদপুরের ইকবাল রোডে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ করে। এ সময় তাদের ওপর হামলার অভিযোগে জাগপার যুব সংগঠনের ক্রীড়া বিষয়ক সম্পাদক জনি নন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

রাশেদ প্রধান  বলেন, জাগপার যুব সংগঠনের ক্রীড়া বিষয়ক সম্পাদক জনি নন্দীকে পুলিশ মোহাম্মদপুর থানায় নিয়ে গেছে।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, বিক্ষুব্ধ জনতা দুপুরে বিক্ষোভ শেষে চলে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে একজন কথা বলছিলেন। এ সময় জনি নন্দী ছুটে এসে উসকানিমূলক আচরণ করলে তাকে থানায় নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কিছু লোক রাশেদ প্রধানের বাসা লক্ষ্য করে জুতা ছুড়ে মারছে এবং তার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে। সেখান থেকে চলে যাওয়ার সময় একজন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তখন জনি নন্দী ছুটে গিয়ে তাদের ওপর হামলা চালায়। ইব্রাহিম নামে এক যুবকের মাথায় ইট দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। তখন জনি নন্দীকেও মারধর করা হয়। এরপরই ঘটনাস্থলে থাকা পুলিশ তাকে ধরে নিয়ে যায়।

সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে কটূক্তি করেন রাশেদ প্রধান। বিএনপির নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান। মন্তব্যের জন্য অনেকে রাশেদ প্রধানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category