• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আদমদীঘিতে দিন দুপুরে এনজিও ম্যানেজারকে আহত করে ৫ লাখ টাকা ছিনতাই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : / ১৮ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দিন দুপুরে বগুড়ার আদমদীঘিতে বে-সরকারি উন্নয়ন সংস্থা বেডোর শাখা ব্যবস্থাপকের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কিস্তি আদায়ের প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বানিয়াগাড়ী দক্ষিণ পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত শাখা ব্যবস্থাপক সম্রাটকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেডোর আদমদীঘি এলাকা ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, সোমবার সকালে বেডোর দুপচাঁচিয়ার শাখা ব্যবস্থাপক সম্রাট ও কর্মী শিবলু মিয়া উপজেলার কুন্দগ্রাম এলাকার বিভিন্ন সদস্য ও ঋণগ্রহীতার কাছ থেকে নিয়মিত মাসিক কিস্তির টাকা আদায় করেন। কিস্তি আদায় শেষে একটি ব্যাগে প্রায় ৫ লাখ টাকা নিয়ে তারা বানিয়াগাড়ী দক্ষিণ পাড়া দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাদের মটরসাইকেলের গতিরোধ করেন।
এ সময় সিদ্দিক শেখ ও ইদ্রিস শেখসহ অজ্ঞাত আরও ২-৩ জন ব্যক্তি তাদের পথরোধ করে শাখা ব্যবস্থাপক সম্রাটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত ও জখম করে। তাকে রক্ষা করতে সহকর্মী শিবলু মিয়া এগিয়ে এলে তাকেও মারপিট করে। এরপর তাদের কাছে থাকা কিস্তির প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও টাকা উদ্ধারের জন্য তিনি (আনিসুর রহমান) বাদী হয়ে থানায় একটি মামলা করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ঘটনা শুনেছি। এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করতে চেয়েছেন। ঘটনাটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category