• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

কক্সবাজারের উখিয়া এলাকায় পাহাড় কেটে মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ৪৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জুরডেবা এলাকায় পাহাড় কেটে মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে পাওয়া ছবিতে দেখা যায়, পাহাড়ের একাধিক অংশ কেটে সমতল করা হয়েছে। এতে প্রাকৃতিক পাহাড়ি ভূমির গঠন বদলে যাওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচার করছে। বর্ষা মৌসুমে পাহাড় কাটার ফলে পাহাড় ধসের ঝুঁকিও বাড়ছে।

উল্লেখ্য, উখিয়ায় এর আগেও পাহাড় কেটে মাটি পাচারের ঘটনায় বন বিভাগ অভিযান চালিয়েছে। গত ১৬ সেপ্টেম্বর রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া এলাকায় পাহাড় কাটার সময় একটি ডাম্পার জব্দ করেছিল বন বিভাগ।

এ বিষয়ে উখিয়া রেঞ্জের বন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল। অবৈধ পাহাড় কাটা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category