• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার বিকেলে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খাঁন হাসান ইমাম সুজা ও মো. আলমগীর হোসেন, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, উপজেলা বিএনপি সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ।

​এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ৬২ জন শিক্ষার্থীর মাঝে মোট ৩ লাখ ২ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং ৮ জন শিক্ষার্থীর হাতে ৮টি বাইসাইকেল তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category