কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, আজ [রবিবার] বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় এক নারীর ব্যাগ থেকে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে ওই নারীকে আটক করা হয়। তবে প্রাথমিকভাবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি বিজিবি।
বিজিবির এক কর্মকর্তা জানান, আটককৃত নারী দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচারের সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।