• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শুধু ১৩ জুলাই অনুপস্থিতরাই তিন বিষয়ের পরীক্ষা দিতে পারবেন

ডেস্ক রিপোর্ট / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বৈরী আবহাওয়ার মধ্যে গত ১৩ জুলাই চট্টগ্রামের পাঁচ জেলা বাদে দেশের বাকি ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ওইদিন পরীক্ষা নেওয়ায় তীব্র অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে পরদিন সারাদেশে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১৩ জুলাই অনুষ্ঠিত তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে কীভাবে এ পরীক্ষা নেওয়া হবে এবং কারা অংশ নিতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল।

অবশেষে তা স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তিনি বলেন, গত ১৩ জুলাইয়ের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে। শুধু ওইদিন অনুপস্থিত শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

যারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু খারাপ হওয়ায় আবারও দিতে চান, তারা সুযোগ পাবেন কি না- এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘না, না। এটা তো সম্ভব না। যারা দিয়েছে, তাদের আর পরীক্ষা দিতে হবে না। প্রশ্নে ভুল ছিল, সেটাতে আমরা সবাইকে নম্বর দিয়ে দিচ্ছি তো। এরপর আর কোনো কথা নেই।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category