• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিয়মে বড় বদল আনছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া অতিথি ও সাংবাদিকদের ভিসার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এর ফলে কয়েক দশকের পুরোনো একটি ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে। এতদিন নির্দিষ্ট শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পেতেন বিদেশি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) এই নতুন নিয়ম জারি করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অতিথিরা সাধারণত সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পাবেন।

অন্যদিকে, বিদেশি সাংবাদিকেরা এক দফায় সর্বোচ্চ ২৪০ দিন থাকার অনুমতি পাবেন। তবে চীনা নাগরিকদের ক্ষেত্রে সাংবাদিকদের এই সময়সীমা হবে মাত্র ৯০ দিন।

নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন থাকতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। অথবা দেশ ছেড়ে চলে যাওয়ার পর নতুন করে আবেদনের মাধ্যমে আবার ফিরে আসতে হবে।

নতুন এই নিয়ম ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর থেকে কার্যকর হবে। তবে এর আগে কংগ্রেসের পর্যালোচনার প্রয়োজন হবে।

এই নিয়মের কারণে আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামগুলোর ভর্তি প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।

ডিএইচএসের তথ্য অনুযায়ী, বিগত বছরে স্টুডেন্ট ভিসায় রেকর্ড সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। তবে এই বিপুল সংখ্যার কারণে তাদের ওপর নজরদারি করা কঠিন হয়ে পড়ছে বলে দাবি করছে দপ্তরটি।

এদিকে অভিবাসন আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়গুলো ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে সতর্ক করেছে। তাদের মতে, এই নীতির কারণে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, শিক্ষাদান বা গবেষণার খরচ ও জটিলতা বাড়বে। ফলে মেধা চর্চার কেন্দ্র হিসেবে বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের আকর্ষণ কমে যেতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category