• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে দুই হ্যাচারী মালিকের জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ১৫৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে মাছের রেনু পোনা উৎপাদনের জন্য হ্যাচারী তৈরী করে ব্যবসা পরিচালনা করার পরও সরকারী নির্দ্দেশনা শর্তেও হ্যাচারীর লাইসেন্স না করার অপরাধে দুই ভাই মৎস্য হ্যাচারী মালিকের ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত টিম আদমদীঘি উপজেলা সদরের কদমা গ্রামের জিতু মৎস্য হ্যাচারী লাইসেন্স নবায়ন না করার অপরাধে কদমা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হ্যাচারী মালিক মিঠু হোসেনের ৫০ হাজার টাকা এবং আদমদীঘি রেলওয়ে ষ্টেশন এলাকায় অবস্থিত শাহাদৎ মৎস্য হ্যাচারীর মালিক তালশন গ্রামের আব্দুল জলিলের ছেলে বেলাল হোসেনের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category