• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

ডেস্ক রিপোর্ট / ১২৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ে অনুমতি চেয়েছে সংস্থাটি। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এতে শূন্যপদ থাকতে পারে ৬৯ হাজার ৫৭৭টি।

রোববার (৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এনটিআরসিএ কর্মকর্তারা জানান, নবম এনটিআরসিএ প্রবেশপর্যায়ে (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের যাচাই করা ১১৬টি বিষয়ের ৭৫ হাজার ৭৬৯টি শূন্যপদের চাহিদা পাওয়া যায়। এ শূন্যপদ থেকে ১৮তম নিবন্ধনধারীদের পদ সংরক্ষণ করে ৬৯ হাজার ৫৭৭টি শূন্যপদে প্রবেশপর্যায়ের জন্য নিয়োগ পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি এবং পরীক্ষার জন্য প্রণীত সিলেবাস অনুমোদন করে ৬৯ হাজার ৫৭৭টি পদের জন্য ‌‘নবম এনটিআরসিএ এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬’-এর বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রশাসনিক অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এনটিআরসিএ সূত্র জানায়, এর আগে সংস্থাটি নবম বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শূন্যপদের চাহিদা যাচাইয়ের কাজ শেষ করেছে। তাতে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তথ্য পাওয়া গিয়েছিল। তবে যাচাইয়ে ৭৫ হাজার ৭৬৯টি পদ অবশিষ্ট ছিল। পরে আরও দুই হাজার ৫৩০টি পদ নানান কারণে বাদ পড়েছে।

এনটিআরসিএতে বর্তমানে চেয়ারম্যান নেই। সংস্থার চেয়ারম্যান পদে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন মুহম্মদ নূরে আলম সিদ্দিকী। তিনি পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের সদস্য। নূরে আলম সিদ্দিকী বলেন, ‌‘আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন গ্রহণ ও পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি আমাদের রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category