• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

প্রধানমন্ত্রীর মতো আমিও বলছি ‘আই হ্যাভ এ প্ল্যান’: শাবিপ্রবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি / ৮৯ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর মতো আমিও বলছি ‘আই হ্যাভ এ প্ল্যান’। আমার এই পরিকল্পনা হবে সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব। সবার সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবো।

মঙ্গলবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তার সততা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব আজও এদেশের মানুষকে অনুপ্রাণিত করে। বর্তমান সংকটাপন্ন মুহূর্তে তার সেই আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে অনুযায়ী কাজ করতে হবে। সব পরিকল্পনা প্রকাশ করা যায় না, আমি কাজে বিশ্বাসী। আমি মুখে না বলে কাজ করে দেখাবো।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category