• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জে রাজপথে ছাত্রলীগের সংক্ষিপ্ত মিছিল

জেলা প্রতিনিধি / ১১ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

মানিকগঞ্জ নিষিদ্ধ জেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামের ভেরিফায়েড ফেসবুকে আপলোড করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর তিনটার দিকে রাজেদুল ইসলাম তার ওয়ালে এ পোস্ট করেন।

ঠিক একই সময়ে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খানের ফেসবুকে একই ভিডিও আপলোড করা হয়। যে ব্যানারে নিষিদ্ধ ঘোষিত দলটি ঝটিকা মিছিল বের করেছে তাতে তারা লিখেছেন প্রত্যাবর্তন ২.০ লোডিং। দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন।

৩০/৪০ জনের একদল নেতাকর্মী এ মিছিলে অংশ নেন। এদের অনেকেই মুখে মাস্ক ও হেলমেট পরা ছিল। মিছিলের মাঝখানের এক যুবক খালি গায়ে বুকে দলীয় বিভিন্ন স্লোগান সমেত কালো সানগ্লাস পরা ছিল। ঝটিকা মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক নাকি সিংগাইর-হেমায়েতপুর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে করেছে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মহরম আলী যুগান্তরকে জানান, ভিডিওটি তারা দেখেছেন কিন্ত লোকেশন কোথায় সেটি নিশ্চিত করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category