• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সান্তাহারে ৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১২৪ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় নামক স্থানে জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়ক চট্টগ্রাম-নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে নওগাঁ জেলার আরজি নওগাঁ মধ্যপাড়ার মাদক কারবারী মিন্টু আলী প্রাং (৪৬) কে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মিন্টু আলী নওগাঁর জেলার আরজি নওগাঁ মধ্যপাড়া মহল্লার মৃত ইউসুফ আলী প্রাং এর ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মণ্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মণ্ডল বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category