• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

ভারতীয় গণমাধ্যমে শাকিবের ‘বাবা’ হওয়ার গুঞ্জন

বিনোদন ডেস্ক / ৯৩ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

দিন পাঁচেক আগে আলোচিত ফ্যাশন ইনফ্লুয়েনসার এডলফ খান চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একটি পোস্ট করেন সামাজিক মাধ্যমে। এরপর থেকে নেটিজেনদের মাঝে চাউর হয় বুবলীর মা হওয়ার গুঞ্জন। আর প্রশ্ন জাগে, তবে কি তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন ঢাকাই মেগাস্টার শাকিব খান?

ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়কের ব্যক্তিগত জীবন বলা যায় কারোই অজানা নয়। করেছিলেন একাধিক বিয়ে। তার স্ত্রীদের মধ্যে একজন বুবলী।

বুবলীর পুত্র শেহজাদ খান বীরের বাবা শাকিব খান। গত বছর যুক্তরাষ্ট্র সফরে স্ত্রী ও সন্তানকে নিয়ে সময় কাটিয়েছিলেন নায়ক। এর মাস ছয়েক পর গুঞ্জন ওঠে, সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। তাদের ভক্তরাও কার্যত দিনক্ষণ গুনছেন- কবে ভূমিষ্ঠ হবে তাদের সন্তান। এমন সময়ে এডলফ খানের সাম্প্রতিক একটি পোস্ট যেন জল্পনার আগুনে ঘি ঢেলে দেয়।

সেই পোস্টে এডলফ খান বুবলির সঙ্গে একটি ছবি প্রকাশ করে লিখেছিলেন, মাশাআল্লাহ! তুমি আমার খুব পছন্দের অভিনেত্রী। অভিনন্দন, তোমার মেয়ে হয়েছে শুনে অনেক খুশি।

এ পোস্ট ঘিরেই নানা জল্পনা তৈরি হলেও দেশের মূলধারার গণমাধ্যমে বিষয়টি নিয়ে তেমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তবে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সহ আরও কিছু সংবাদ মাধ্যম সরাসরি শাকিব খানের ‘বাবা হওয়া’ নিয়ে সংবাদ প্রকাশ করে। যেমন আনন্দবাজারের শিরোনামে লেখা হয়, ‘তৃতীয় সন্তানের বাবা হলেন শাকিব, মা হলেন বুবলী, এ বার কন্যা না কি পুত্র এল তাদের সংসারে?’

প্রায় একই শিরোনাম দিয়েছে আরেক ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়। তারা শিরোনামে লিখেছে, ‘তৃতীয়বার বাবা হলেন শাকিব খান, কন্যা নাকি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বুবলী?’

তবে উভয় সংবাদমাধ্যমই শাকিব খান ও শবনম বুবলীর সঙ্গে এই গুঞ্জনের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে মুঠোফোনে যোগাযোগ করে; কিন্তু অপর পাশ থেকে কলটি আর রিসিভ হয়নি।

বিষয়টি নিয়ে শাকিব-বুবলী ভক্তদের তুমুল প্রতীক্ষা থাকলেও আসল সত্যটা কি, সেটা হয়তো সময়ের সঙ্গে জানা যাবে, এমনটাই ভাবছেন কেউ কেউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category