• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

রামিসা হত্যার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

শিশু রামিসাসহ সব ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টায় রাজধানীর বাংলামোটর অফিসের নিচে প্রাথমিক সমাবেশ শেষে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত হয়।

মশাল মিছিলে নেতাকর্মীরা ‘তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, মিরপুরে রামিসা, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা ঢাবির ছাত্রী নিপীড়ন ও হত্যার শিকার হয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়ন ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় যাচ্ছেন অথচ তার দলের রংপুরের পীরগঞ্জের বিএনপি নেতা দলের কেন্দ্রীয় নেতাকে খুশি করার জন্য অল্প বয়সের মেয়ে খোঁজেন।

তিনি বলেন,প্রধানমন্ত্রীকে বলব, এই বিষয়ে দলের থেকে তদন্ত করে সবাইকে আটক করতে হবে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ক্ষেত্রে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। সব রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠন করতে হবে।

ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা বলেন, আমাদের দেশে নারীদের নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তাকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে হবে।

ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবশক্তির পশ্চিমের সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় সদস্য তাহমিনা শারমিন জুথি, ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম আহবায়ক ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক নুর আমিন খান, যুগ্ম সদস্য সচিব ওয়াহিদুজ্জামান সুমন, পল্লবী থানা এনসিপির প্রধান সমন্বয়কারী রেহেনা আক্তার রুমাসহ নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category