• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ভারতে দিল্লিগামী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক / ৫১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

ভারতের রাজস্থান রাজ্যে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার ভোর পৌনে ছয়টার দিকে কোটা জেলার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে চলন্ত ট্রেনটির বি-১ বগিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সময় বগিটিতে ৬৮ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পর দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে অন্য বগিতে স্থানান্তর করা হয়। পরে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুন লাগা বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের তাপ ও স্ফুলিঙ্গে পাশের কয়েকটি গাছেও আগুন ছড়িয়ে পড়ে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া যাত্রীদের অন্য বগিতে করে কোটা পর্যন্ত নেওয়া হবে। সেখানে নতুন একটি বগি যুক্ত করে ট্রেনটির যাত্রা পুনরায় শুরু করার ব্যবস্থা করা হবে।

১২৪৩১ নম্বরের এই রাজধানী এক্সপ্রেস গত শুক্রবার থিরুভানানথাপুরাম থেকে যাত্রা শুরু করে। ট্রেনটির হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে দুপুর সাড়ে ১২টায় পৌঁছানোর কথা ছিল। অগ্নিকাণ্ডের সময় ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং তখনও দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category