• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

কোরবানির পশুর সঙ্গে উপহার ছাগল, কী বলছেন আলেমরা

ধর্ম ডেস্ক / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রশ্ন: কোরবানির বড় গরুর সঙ্গে অনেক সময় ছাগল ফ্রি দেওয়া হয়। এ রকম ফ্রি পাওয়া ছাগলের বিধান কী? এই ছাগলও কি কোরবানি করা জরুরি? এই ছাগল দিয়ে একজনের কোরবানি হবে নাকি এটি গরুর অন্তর্ভুক্ত গণ্য হবে?

উত্তর: কোরবানির বড় গরু কিনে ছাগল ফ্রি পাওয়া গেলে ছাগলটি গরুর মালিক/ মালিকদের মালিকানাধীন পশু গণ্য হবে। তারা চাইলে ছাগলটি কোরবানি করতে পারেন, লালন-পালনের জন্য রেখেও দিতে পারেন, চাইলে ছাগলটি বিক্রিও করে দিতে পারেন অথবা কাউকে উপহার হিসেবেও দিয়ে দিতে পারেন।

ওই ছাগলটি যদি কোরবানির উপযুক্ত হয়, তাহলে সেটি দিয়ে অন্যন্য ছাগলের মতোই যে কারো পূর্ণ কোরবানি হবে। এটি গরুর অন্তর্ভুক্ত গণ্য হবে না।

কোন পশু কোন বয়সে কোরবানির উপযুক্ত হয়?

কোরআনে আল্লাহ কোরবানি করতে বলেছেন ‘বাহিমাতুল আনআম’ বা হিংস্র নয় এমন গৃহপালিত চতুষ্পদ জন্তু। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি। রিজিক হিসেবে তাদের যেসব ‘বাহিমাতুল আনআম’ দিয়েছি সেগুলোর ওপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। (সুরা হজ: ৩৪)

তাই খাওয়া হালাল এমন যে কোনো পশু দিয়ে কোরবানি করা যায় না। হরিন, বন্য ছাগল, নীলগাই ইত্যাদি খাওয়া হালাল হলেও এগুলো দিয়ে কোরবানি করা যায় না। কোরবানি করতে হবে ছয় ধরনের গবাদি পশু দিয়ে। সেগুলো হলো, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা।

উট কোরবানির জন্য তা কমপক্ষে ৫ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। এ রকম ক্ষেত্রে ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে ৬ মাস হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category