• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিতর্কিত ফুয়াদের মেয়র নির্বাচনের ঘোষণা

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই নির্বাচনী প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে এখনো সিদ্ধান্ত আছে ঢাকা উত্তরে আমার মেয়র নির্বাচন করবার ব্যাপারে আমরা আমি প্রস্তুতি নিচ্ছি।’নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে ব্যারিস্টার ফুয়াদ বলেন, সিটি কর্পোরেশনের বিদ্যমান সমস্যাগুলো সমাধান সম্পর্কে লেখাপড়া করতেছি। সিটি কর্পোরেশন অনেকগুলা ইস্যু আছে আইনি সংস্কার থেকে শুরু করে ইস্যুগুলা আমি অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছি।

জলাবদ্ধতা ও মশক নিধনের মতো জনদুর্ভোগের বিষয়গুলো অগ্রাধিকারে থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি ইতোমধ্যে আমার ফেসবুক পেজ থেকে জলাবদ্ধতা, মশার উপক্রম এবং সিটি কর্পোরেশনের সামগ্রিক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা শুরু করেছি। আগামীতে আমি অত্যন্ত পরিকল্পিতভাবে এই সমস্যাগুলো লাইমলাইটে নিয়ে আসবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category