• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বিজয়ের প্রথম নির্দেশে ৭১৭টি মদের দোকান বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ভারতের তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (বিজয় থালপতি) মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি রাষ্ট্রায়ত্ত মদের দোকান (টাসম্যাক) স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন। নির্বাচনের আগে দেওয়া ‘নেশামুক্ত তামিলনাড়ু’ গড়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রথম সরকারি পদক্ষেপে এই কঠোর সিদ্ধান্ত নিলেন তিনি।

মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

টাসম্যাক বা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন পরিচালিত এই দোকানগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিজয়। গত মাসের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ী দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর নেতা ও সুপারস্টার অভিনেতার এটি প্রথম বড় কোনো সরকারি নির্দেশ।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, জনসাধারণের কল্যাণের কথা চিন্তা করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটার এলাকার মধ্যে অবস্থিত ৭১৭টি খুচরা মদের দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ জারি করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাজ্যে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালিত হচ্ছে, যার মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।

টাসম্যাকের মদের বিক্রি থেকে রাজ্যের আয়ের একটি বড় অংশ আসলেও, বিজয়ের এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সাধারণ মতামতের প্রতিফলন। ২০২৫ সালে এই খাত থেকে আয় এসেছে ৪৮ হাজার কোটি রুপির বেশি। এটি তামিলনাড়ুকে নেশামুক্ত করার লক্ষ্যে বিজয়ের দেওয়া প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ।

বিজয় এবং তার দল রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়লাভ করেছে। বিজয় পরে তার দুটি আসনের মধ্যে একটি ছেড়ে দিয়েছেন। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ১০টি আসন কম থাকায় সরকার গঠনে তাদের কিছুটা অপেক্ষা করতে হয়েছিল। সপ্তাহব্যাপী রাজনৈতিক নাটক শেষে কংগ্রেস, দুটি বাম দল এবং একটি ছোট তামিল দল ভিকে (ভিসিকে)-এর সমর্থনে প্রয়োজনীয় আসন সংখ্যা নিশ্চিত করে সরকার গঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category