• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সবুজ বার্তা ডেস্ক / ১৪৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

টানা কয়েক দফায় বাড়ার পর বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় বিনিয়োগকারীদের মূল্যবান এই ধাতুটির ওপর আস্থা কমেছে। এতে বিশ্ববাজারে ফের দাম কমেছে স্বর্ণের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক বাজারে সোমবার (১১ মে) দুপুর ১২টা নাগাদ (বাংলাদেশ সময়) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ দশমিক ২ শতাংশ কমেছে। এর ফলে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৫৭ দশমিক ৮৯ ডলারে নেমেছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও ১ দশমিক ৪ শতাংশ কমেছে স্বর্ণের দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৬৬৫ দশমিক ৭০ ডলারে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় ক্রুড ওয়েলের (অপরিশোধিত তেল) দাম নতুন করে বেড়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।

এদিকে বিশ্ববাজারে দর ওঠা-নামার সঙ্গে সমন্বয় করে সবশেষ গত বৃহস্পতিবার (৭ মে) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন সকালে স্বর্ণের ভরিতে এক লাফে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।

সবশেষ সমন্বয় করা দর অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

অন্যদিকে বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম পড়বে ৫ হাজার ৭৭৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৫৫৮ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category